editor
প্রকাশিত: 7:32 PM, September 23, 2023
পরবর্তী প্রজন্মের কথা ভেবে বৃটেনে সিগারেট নিষিদ্ধ করতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দ্য গার্ডিয়ান সরকারি সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে। সুনাক গত বছর নিউজিল্যান্ডের ঘোষিত আইনের অনুরূপ ধূমপান বিরোধী পদক্ষেপের দিকে নজর দিচ্ছেন। নিউজিল্যান্ডে ২০০৯ সালের ১জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বৃটিশ সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে ই-মেইল করে জানিয়েছেন -”আমরা ২০৩০ সালের মধ্যে ধূমপান মুক্ত সমাজ গড়তে আরও বেশি লোককে উৎসাহিত করতে চাই, যে কারণে আমরা ইতিমধ্যে ধূমপানের হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছি।” এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে বিনামূল্যের ভ্যাপ কিট, অন্তঃসত্ত্বা নারীদের জন্য একটি ভাউচার স্কিম। সিগারেট প্যাকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে। বিবেচিত নীতিগুলি পরের বছরের প্রত্যাশিত নির্বাচনের আগে সুনাকের দলের জন্য একটি নতুন ড্রাইভের অংশ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
গত মে মাসে বৃটিশ সরকার জানায়, খুচরা বিক্রেতারা শিশুদের বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে। ইংল্যান্ড ও ওয়েলসের কাউন্সিলও গত জুলাই মাসে সরকারকে ২০২৪ সালের মধ্যে সিঙ্গেল ইউজ ভেপ বিক্রি ও ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : রয়টার্স
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন