editor
প্রকাশিত: 7:35 PM, September 23, 2023
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর অন্তর্ভুক্ত সিলেট মোগলাবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২২ সেপ্টেম্বর শুক্রবার রাতে কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম।
সিলেট মোগলা বাজার মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির নব নির্বাচিত সভাপতি শাহ মোঃ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সম্পাদক জাবের আহমদ জুনায়েদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, যুগ্ম সহ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সমাজসেবী রাকা মিয়া, ব্যাবশায়ী দেলোয়ার হোসেন লিপু, মনির আহমদ জানু,সংগঠনের ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি ওয়াসিম উদ্দিন, সম্পাদক জয়নাল মিয়া, রাখালগঞ্জ শাখার সভাপতি আব্দুল্লাহ মিয়া, সম্পাদক জামাল আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মোগলা বাজার মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির নব নির্বাচিত সহ সভাপতি রিপন মিয়া, সহ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, মেম্বার ফরমুজ আলী, সাবেক কমিটির যাথাক্রমে সভাপতি ফয়ছল আহমদ, সম্পাদক রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, শ্রমিক নেতা বাচ্ছু মিয়া প্রমুখ। এছাড়াও অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে তৃণমূল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকরা সেবার মাধ্যমে মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন অগ্রগতিতে কর্মক্ষেত্রে দক্ষতার সাথে ভূমিকা রাখছেন। বক্তারা বলেন, সংগঠনের নিয়ম, শৃংখলা মেনে শ্রমিক নেতৃবৃন্দ কর্ম ও কার্যক্রম পরিচালনা করলে সংগঠনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজেরা সাবলম্বী হতে পারবেন। বক্তারা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল ও সাবেক কমিটির সবাইকে সংগঠনের ঐতিহ্য লালন করে একযোগে কাজ করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন