editor
প্রকাশিত: 4:10 PM, September 25, 2023
উৎফল বড়ুয়া :: বাংলার অগ্নি যুগের বীরকন্যা, বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারীযোদ্ধা, শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবসে বিভিন্ন সংগঠনের নানান আয়োজন ও স্মরণানুষ্ঠানে বক্তারা বিপ্লবীদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এছাড়া চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবকে বাস্তবে জাদুঘরে রূপান্তর ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনে সরকারের কাছে দাবি জানান।
বিভিন্ন সংগঠনের আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাষ্টার দা সুর্যসেন, বীরকন্যা প্রীতিলতাসহ সকল বীর সেনানীদের স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের জন্য দীর্ঘদিনের দাবি পূরণে প্রতিশ্রুতি সত্ত্বেও, তা অনাদর-অবহেলায় ফেলে রাখা হয়েছে।
প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মস্থানে পটিয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় নির্মিত প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্সে ২৪ সেপ্টেম্বর রবিবার, সকালে প্রীতিলতার আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টসহ বিভিন্ন সংগঠন। এছাড়া নগরীর পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অপর্নাচরণ স্কুলে প্রীতিলতার স্মরনসভা স্কুল এন্ড কলেজে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন কৌশলের উপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে।
তিনি আরও বলেন, প্রীতিলতা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল। এ কারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নারীদের ক্ষমতায়ন ঘটেছে। চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র রেজাউল বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবেনা ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবে না। আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবারো যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিৎ চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হওয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসনা হোড়, শুভ্রা, জোস্না কায়সার, সাফিয়া ইসলাম ও ফারাহানা ইসলাম রুহি। অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পক্ষে পাহাড়তলিয় প্রীতিলতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় অগ্নীকন্যা প্রীতিলতার স্মৃতিবিজড়িত ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর নির্মাণের অনুমোদন বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাইমুন, সাফায়েত হোসেন রাজু, ওয়াহিদুর রহমান সুজন প্রমুখ।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পথসভা করেন।
পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্যের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মাস্টার বিজয় শংকর চৌধুরী, শিক্ষিকা শিখা চক্রবর্তী। তানভির আহমেদ, নুরুল কায়েস, প্রকাশ নন্দী প্রমুখ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), চট্টগ্রাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগরের উদ্যোগে পাহাড়তলী প্রীতিলতার ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করেছে। এতে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, জেলা সদস্য মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নাজিমউদ্দীন বাপ্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি রায়হান উদ্দিন, নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, সদস্য অরুপ মহাজন প্রমুখ।
পাহাড়তলীস্থ প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা নেতারা। সংগঠনের জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, রিপা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও পাহাড়তলীতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, অয়ন সেনগুপ্ত প্রমুখ।
এছাড়া চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটি বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, মৌলবাদ জঙ্গীবাদ রুখতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
তিনি বীরকন্যা প্রীতিলতার আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তাঁর জন্ম ও আত্মাহুতি দিবস শিক্ষা প্রতিষ্ঠানে পালনের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইপসা’র নির্বাহী পরিচালক আরিফুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মো. মুহিউদ্দীন।
বিপ্লবী পূর্ণেন্দু অর্ধেন্দু সুখেন্দু প্রীতিলতা বাস্তুভিটা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উত্তরাধিকার’র সাবেক সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্ত, ট্রাস্টি সদস্য বিশ্বজিত দেব (বাবু), কৃষ্ণা চক্রবর্তী, মো. আলী, আজীবন সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রূপুক চক্রবর্তী, গৌতম চৌধুরী, মো. জয়নাল আবেদীন, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, দিপ্তী চক্রবর্তী, বরুণ পালিত, সুকান্ত নাথ, শিক্ষক চন্দন দাশ, মঞ্জু রায়, শিল্পা দে, রূপশ্রী চক্রবর্তী, শিমু নাথ, দুর্জয় চক্রবর্তী, মো. সাকিব, অমিত চক্রবর্তী প্রমুখ। আত্মাহুতি দিবস উপলক্ষে প্রীতিলতার আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, বীরকন্যা প্রীতিলতা শিশু কানন, বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক জোট, বীরকন্যা প্রীতিলতা বিপ্লবী দল, বীরকন্যা প্রীতিলতা সেলাই ও কম্পিউটার বিভাগ, বীরকন্যা প্রীতিলতা নৃত্য ও চারুকারু বিভাগ, বীরকন্যা প্রীতিলতা আউটসোর্সিং, পটিয়া দেশপ্রেমি নাগরিক স্মৃতি পরিষদ, পটিয়া স্পোর্টস ক্লাব।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন