editor
প্রকাশিত: 4:19 PM, September 25, 2023
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের একমাস পর ফাইজুর রহমান (১৩) নামের এক শিশুকে ধানের গোলার ভেতর থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার ও ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণ গ্রাম থেকে একটি ঘরের ধানের গোলার ভেতর থেকে শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের পুত্র জুনেদ (২৫), আব্দুল কাদিরের পুত্র মো জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর পুত্র মো আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে মোছা খাদিজা বেগম (১৮), অপহরণের মূল পরিকল্পনাকারী শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র বিলাল মিয়া (৪২), মো বিল্লাল মিয়ার স্ত্রী বেগম (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের মো আব্দুল গফুরের ছেলে ফাইজুর রহমানকে ডাউকানদীর পাড় হতে অজ্ঞাতনামা ব্যক্তিরা নৌকাযোগে গত ২৫ আগস্ট দুপুরে অপরহণ করে নিয়ে যায়৷ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধ্যান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা।
এরপর পুলিশ নিখোঁজ ডায়রী তদন্তকালে অপহরণকারীরা অপহৃত ফারকুলের নির্যাতনের ভিডিও ধারণ করে ইমু নাম্বার ব্যবহার করে সেই ভিডিও ফারকুলের আত্নীয়স্বজনের ইমুতে পাঠিয়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
এরপর থানা পুলিশের একটি চৌকস টিম ছদ্মবেশে অপহরণকারীদেরকে দাবীকৃত মুক্তিপণের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণকারী দলের সাথে যোগাযোগ করে।
অপহরনকারীরা ছাতক থানার একটি নির্জন হাওরের ভিতরে ছদ্মবেশদারী উক্ত পুলিশের টিমকে নিয়ে মাটির রাস্তায় একটি কালভার্ট পার্শ্বে ধান ক্ষেতের আইলের মধ্যে তাহাদের দাবীকৃত টাকা রাখার জন্য বলে।
পুলিশ তাদের কথামতো অনুমান সন্ধ্যা ৬ টায় টাকা রেখে ফাঁদ পেতে ধান ক্ষেতের আইলের চার পাশে উৎপেতে শুয়ে থাকে। এরপর রাত সাড়ে ৮ টায় অপহরণকারী দলের জুনেদ নিতে আসলে উৎপেতে থাকা পুলিশ টিম তাকে আটক করে।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে আটককৃত জুনেদ এর বসতবাড়ীর ২য় তলার ধানের গোলায় ফারকুলকে শিকল দ্বারা বাঁধা অবস্থায় উদ্ধার করে ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, রুদ্ধশ্বাস অভিযানের মধ্যদিয়ে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়