editor
প্রকাশিত: 4:23 PM, September 26, 2023
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজার জেলার জুড়ীতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এক সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সাবেক ডিজিএম মোঃ মজিবুর রহমান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মোঃ ইমরুল ইসলাম। সিকান্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তুতিউর রহমান,কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আম্বিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, এসআই সামিউল, এসআই খাইরুল আলম বাদল,এসআই মোঃ মোস্তফা কামাল,জুড়ী প্রেসক্লাব সহ সভাপতি হারিস মোহাম্মদ, ইউপি সদস্য মো. জাকির হোসেন মনির,ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আবুল কাসেম, মোঃ কামরুল হাসান, মো. ফয়জুল ইসলাম কালা,মোঃ মনিরুল ইসলাম, মো, আজাদ মিয়া,মহিলা সদস্য রোশনা বেগম,শিউলি আক্তার ও বাসনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, মাদক চোরাচালান, চুরি ডাকাতিসহ যে কোন অসামাজিক কার্যকলাপ বন্ধ করত পুলিশ বদ্ধপরিকর। সমাজের যে কোন খারাপ কাজ রোদ করতে পলিশের পাশাপাশি জন প্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। অনেক সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সুন্দর রাখতে প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন