editor

প্রকাশিত: 11:28 AM, September 27, 2023

হবিগঞ্জে বেসরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড

হবিগঞ্জে বেসরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ শহরের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় দি ল্যাব এইড হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ৭ রোগীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ভয়াবহ অগ্নিকান্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালসহ আশপাশের এলাকা।

জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় শহরে দি ল্যাব এইড হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহুর্তেই আগুন ধরে ছড়িয়ে পড়ে।

এসময় আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা এদিক-সেদিক ছুটাছুটি করে। এতে কয়েকজন রোগী আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৭ রোগীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এদিকে, এ অগ্নিকাণ্ডে অটোরিকশা এলাকায় দেখা দেয় আগুন আতঙ্ক। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে হইচই শুরু করেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘নিচতলায় এসি বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোঁয়ায় হাসপাতাল আছন্ন হয়ে পড়ে। রোগীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়