editor

প্রকাশিত: 11:57 AM, September 27, 2023

সিলেটে নির্বাচনের জন্য জাকারিয়া ও আজাদকে নির্দেশ

সিলেটে নির্বাচনের জন্য জাকারিয়া ও আজাদকে নির্দেশ

সিলেটে শ্রমিকদের পরিচিত সংগঠন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭)। প্রায় ১১ হাজার সদস্য এই সংগঠনের। এ কারণে সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। ক্ষমতায় থাকলেই কাঁড়ি কাঁড়ি টাকা। শ্রমিকদের শক্তিও থাকে পেছনে। সড়কে থাকে কর্তৃত্ব। এই সংগঠনের কমিটি গঠনের অস্বচ্ছতা নিয়ে প্রায় এক বছর ধরে সিলেটে শ্রম আদালতে মামলা চলছিল। দীর্ঘ শুনানি শেষে গত ১৯শে সেপ্টেম্বর শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ নুরে আলম মোহাম্মদ নিপু রায় ঘোষণা করেছেন। এই রায়ে ২০২২ সালের জুনে গঠিত জাকারিয়া-আজাদ পরিষদের কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী এক মাসে নির্বাচন সম্পন্ন করে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশনায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের একাংশের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ইতিমধ্যে নগর এবং জেলার বিভিন্ন স্ট্যান্ডে এ নিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। ২০০২ সালে সিলেটের শ্রম অধিদপ্তরে মামলা দায়ের করেছিলেন সংগঠনের দু’সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন।

মামলায় তারা অভিযোগ করেছিলেন: সিলেটে ভয়াবহ বন্যার সময় সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক আজাদ আহমদ নির্বাচনের আয়োজন না করেই কমিটি গঠন করেছেন। এ কারণে তারা কমিটি নিয়ে আপত্তি তুলেন এবং পুনরায় নির্বাচনের আবেদন জানান। আদালতে মামলা দায়েরের পর এক বছরের অধিককাল শুনানি চলে। অবশেষে ১৯শে সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়।

এদিকে- মামলার রায়ের নির্দেশনা সহ কপিটি সিলেটের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে এসে পৌঁছলে তিনি বৃহস্পতিবার এ নিয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করেছেন। একই সঙ্গে এক মাসের মধ্যে নির্বাচন শেষ করে বিষয়টি তাকে ও শ্রম আদালতকে জানানোর কথা বলেছেন।

মামলা দায়েরকারী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন জানিয়েছেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৭০৭) নির্বাচন অনেক দিন ধরে হচ্ছে না। নির্বাচন না করেই কমিটি গঠন করে জাকারিয়া ও আজাদ সংগঠনকে কুক্ষিগত করে রেখেছেন। সর্বশেষ ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় নিজেদের লোক নিয়ে একটি কমিটি গঠন করে অনুমোদনের জন্য দিয়েছিলেন। এ কারণে সংক্ষুব্ধ হয়ে আমরা মামলা দায়ের করলে আদালত এ নির্দেশনা দিয়েছেন।

তারা জানিয়েছেন, ‘সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কমিটিকে কুক্ষিগত করে প্রতিদিন লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে। শ্রমিকদের ওপর স্টিমরোলার চালিয়ে নেতারা টাকাওয়ালা বনে যাচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ জানান, ‘শ্রমিকদের চাওয়া একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন। এ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই শ্রমিকদের নেতৃত্ব দেবে। এ কারণে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা আইনি লড়াইয়ে আছেন, ভবিষ্যতেও থাকবেন।’

সিলেটের বড় শ্রমিক সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের মূল কারণ তুলে ধরে কয়েকজন শ্রমিক জানান, সিলেটের সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের অধিভুক্ত আছেন ১০ থেকে ১১ হাজার সদস্য। বাইরে অবৈধ গাড়ির আরও কয়েক হাজার শ্রমিক রয়েছেন। তারা সংগঠনে টাকা দেন। বর্তমান কমিটিতে থাকা নেতারা এসব টাকা কুক্ষিগত করে নিচ্ছেন। বিভিন্ন স্ট্যান্ডে আছে তাদের লাঠিয়াল বাহিনী। শ্রমিক নেতাদের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এমনকি কখনো কখনো পুলিশ দিয়ে হয়রানি করা হয়। টোকেন বাণিজ্য, উপ-কমিটি বাণিজ্য, অবৈধ গাড়ি বাণিজ্য সহ নানা ঘটনায় ইতিমধ্যে শ্রমিক নেতারা বিতর্কিত হয়েছেন। এসব কারণে শ্রমিকরা একটি স্বচ্ছ নির্বাচন চায়। এ কারণে শ্রম আদালতের রায় ঘোষণার পরপরই বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিকরা মিষ্টিমুখ করেছে। বিজয় উল্লাস করেছে। নির্বাচনের জন্য তারাও মুখিয়ে আছে।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানিয়েছেন তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নির্দেশনা পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, তবে রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতেও যেতে পারি। সে লক্ষ্যে কাজও চলছে। আইনি লড়াইয়ের সুযোগ থাকায় তারা সেটিও বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন তিনি। শ্রমিক সংগঠনের ভেতরে কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও নানা বিতর্কিত ঘটনায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা বিতর্কিত হয়েছেন। এতে করে সিলেটের পরিবহন সেক্টরে এর আঁচড় লাগছে। এ নিয়ে বিব্রত পরিবহন সেক্টরের অন্য সংগঠনের সদস্যরাও। কখনো কখনো তারা সমঝোতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। এবারো সে চেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের স্বার্থে উভয়পক্ষকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে একাধিক তরফ থেকে।

সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্য চাই। সেজন্য আদালতের নির্দেশনা মতো সবাই সহনশীল থেকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। এ জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমাদের তরফ থেকে সহযোগিতা দেয়া হবে। বিভক্তি কখনো কল্যাণ বয়ে আনে না। সে বিষয়টি আমরা উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি; আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার ইতি ঘটবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন