editor
প্রকাশিত: 7:28 PM, September 27, 2023
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য হলে দেশে বিদেশে কর্মসংস্থানের অভাব হবেনা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিলেট নগরের আরামবাগের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলস প্রতিযোগিতা ২০২৩ সিলেট অঞ্চলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশ ও বিদেশে দক্ষ জনশক্তির বিপুল চাহিদা রয়েছে। আমাদের প্রতিটি শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা দিয়ে গড়ে তোলতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তাহলে সকলের প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোনার বাংলার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠলে দেশ আরো এগিয়ে যাবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. মহসিনের সভাপতিত্বে ও এসেট প্রজেক্টের যোগাযোগ বিশেষজ্ঞ ড. জহির বিশ্বাস এবং মোনালিসা পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
দেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশ এবং কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষে আঞ্চলিক স্কিলস প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করা হয়। গত ১৭ জুন থেকে দেশব্যাপী ১২০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত স্কিলস প্রতিযোগিতায় সেরা তিনটি করে উদ্ভাবনী প্রকল্প প্রত্যেক অঞ্চল থেকে অংশগ্রহণ করে। তার মধ্যে সিলেট বিভাগের ৮টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২৪টি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে প্রথম হয় সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হয় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, তৃতীয় হয় মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা মানি তোলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ অতিথিরা।
উল্লেখ্য, দেশ সেরা ৫০টি উদ্ভাবনী প্রকল্প জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। তাদের উদ্ভাবনী প্রকল্প মূল্যায়ন ও উৎপাদন পর্যায় নেয়ার বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন