editor
প্রকাশিত: 11:17 AM, September 28, 2023
ডিএসএস ডেস্ক :: উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌর শহরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় পার্থ সারথি দাস পাপ্পুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পক্ষান্তরে কমিটি বিলুপ্ত ঘোষণার পর উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন পক্ষ পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পাপ্পু সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে চাঁদাবাজ ও চোরাচালানকারী বলে স্ট্যাটাস দেন।
এ স্ট্যাটাসের জের ধরে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে পাপ্পুর অফিসে হামলা চালানো হয়। এসময় পাপ্পুসহ বেশ কয়েকজন আহত হন।
ওসমানী-বিশ্বনাথ সার্কেল সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়