editor

প্রকাশিত: 4:20 PM, September 30, 2023

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউআরসি) মোস্তফা আহসান

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউআরসি) মোস্তফা আহসান

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মূল্যায়নে সৃষ্টিশীল কর্মে বিশেষ অবদানের জন্য সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ইউআরসি)ইন্সট্রাক্টর হয়েছেন মো. মোস্তফা আহসান হাবীব। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার (ইউআরসি)ইন্সট্রাক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হওয়ার জন্য আপনি কি ধরনের কাজ করেছেন জানতে চাইলে মো. মোস্তফা আহসান হাবীব জানান, আসলে আমি শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হওয়ার ইচ্ছে বা আগ্রহের জন্য কিছু করেনি। আমি নিয়মিত আমার নির্ধারিত কাজগুলোর পাশাপাশি চেষ্টা করেছি নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু করার জন্য। আমার মূল কাজ হল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা আর সেগুলো সম্পূর্ণ শিশুদেরকে ঘিরে। আমার উল্লেখযোগ্য কাজ হলো প্রশিক্ষণ ব্যবস্থা থেকে শুরূ প্রশিক্ষকের দায়িত্ব পালন করা। আমি বিদ্যালয় পরিদর্শন করে থাকি আমাদের বিদ্যালয় পরিদর্শন টা হল সম্পূর্ণ একাডেমি পরিদর্শন।

করোনাকালীন যখন শিশুরা স্কুলে আসতে পারতো না, তখন আমি ও সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়াকে সাথে নিয়ে শিশুদের বাড়িতে বাড়িতে গিয়েছি। শিখন-শেখানোর কাজে আমরা তাদেরকে অভ্যস্ত করেছি দক্ষ করে গড়ে তুলতে।শিক্ষকরা বাচ্চাদের ওয়ার্ক সিট এর মাধ্যমে তাদের কাজ তদারকি করেছে এবং আমি নিজেও বাচ্চাদের কাজের তদারকি করেছি। শিক্ষকদের কিভাবে ক্লাস শিক্ষায় আরো দক্ষ হিসেবে গড়ে তোলা যায় সে হিসেবেও আমি কাজ করেছি।

করোনাকালীন যখন সারা বিশ্ব স্থবির তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থায় আমি শিক্ষকদের প্রাথমিক ইন্টারনেট ব্রাউজিং অনলাইনের কাজগুলো প্রশিক্ষণ দিয়েছি।ছাতকের পাশাপাশি জেলার সব কটি উপজেলায় তারপর বিভাগী পর্যায় সাড়া পরে যায় এটাকে আমি আমার একটি অর্জন মনে করি। মাঠ পর্যায়ে একজন কর্মী হিসেবে সব সময় চেষ্টা করছি প্রাথমিক শিক্ষাকে উন্নত ও মানসম্মত করে গড়ে তুলতে।আমাকে বিদ্যালয় পরিদর্শনের জন্য বিভিন্ন এলাকায় যেতে হয়। চেষ্টা করেছি যে এলাকায় গিয়েছি সেই এলাকার অভিভাবকদের সাথে কথা বলতে। শিশুদের কিভাবে তাদের পড়াশোনায় মনোযোগী করা যায় সে বিষয়ে কথা বলেছি।আমি যখন স্কুল পরিদর্শনে গিযয়েছি তখন ছন্দ, ছড়া, গানের তালে সংগীত গেয়েছি। তখন বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। এটা কিন্তু আমার রূটিন মাফিক কাজ না। তবুও আমি করেছি। যে এলাকায় পর্রিদশন করতে গিয়েছি সেই এলাকায় মায়েদের কাছে সবসময় বলেছি বাচ্চাদের মেধাবিকাশের জন্য শিক্ষকদের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকবেন না। আপনারা আপনাদের সন্তানের বইগুলো ভালো করে পড়–ুন বইয়ের ছবিগুলো দেখুন। তাহলেই আপনি আপনার সন্তানকে ভালোভাবে পড়াতে পারবেন, পাশাপাশি শিক্ষকরা যখন পড়াবে তখন খুব দ্রূতই বাচ্চারা ক্লাসের পড়াগুলো আয়ত্তে নিতে পারবে যেহেতু আজকের শিশু আগামীদিনে ভবিষ্যৎ এবং দেশের উন্নয়ন জন্য এই শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই শিশুদের এখন থেকে পরির্চযা করতে হবে।

শিশুদের গড়ে তুলার অন্যতম ক্ষেত্র হলো প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রাথমিক বিদ্যালয়ের যারা দায়িত্ব পালন করছে সকলে তার নিজ নিজ জায়গা থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হোসনা বেগম জানান, স্যারের উপস্থাপনা অত্যন্ত চমৎকার, তাইতো, উপজেলার বেশিরভাগ অনুষ্ঠানে স্যারের উপস্থাপনায় মঞ্চ মাতিয়ে রাখেন। স্যারের মাঝে কোন অলসতা নেই ছাতকের ১৮৫ টা স্কুলে রেইন কোট পড়ে বৃষ্টি আর কাদা রাস্তা দিয়ে কিছু পথ পায়ে হেটে কিছু পথ গাড়িতে করে এখান থেকেই ওখানে অবিরাম ছুটে চলা, মাঝে মাঝে মোবাইলে ফোনে ও স্কুল ভিজিট করেন, কোন দিন স্যারের ক্লান্তি দেখিনি। উজির পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার জানান,স্যার অল ইন ওয়ান, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত অনেক সভা ও সেমিনারে অংশগ্রহন করেছি স্যারের মতো এতো সুন্দর উপস্থাপনা আজও দেখিনি ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে