editor
প্রকাশিত: 9:47 PM, September 30, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের বিভিন্ন হোটেলে পাখির মাংশ রান্না করে বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। গ্রাহকদের মিথ্যা তথ্য দিয়ে হাঁসের মাংশ পাখি বলে বিক্রির প্রমাণ পাওয়ার অভিযোগে একটি হোটেল সহ অব্যবস্থাপনা থাকা আরও কয়েক’টি হোটেলকে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে হরিপুর বাজারে তারু মিয়া হাটির বিভিন্ন হোটেলে অভিযান পরিচালিত করা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম অভিযানে নেতৃত্বে দেন। এসময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি টিম অংশ নেন।
অভিযানে সোনার বাংলা রেষ্টুরেন্ট নামে একটি হোটেলে ক্রেতাদের নিকট হাঁসের মাংশ ঘুঘু পাখির মাংশ বলে বিক্রির সহ হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া তারু মিয়া, শাহপরাণ, চাচী হোটেল, নিউ উজান-ভাটি সহ বেশ কয়েকটি হোটেলে লাইসেন্স নবায়ন ও খাবারের মূল্য তালিকা না থাকায় বিভিন্ন অংকে জরিমানা করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, হরিপুর বাজারে পাখি বিক্রির অভিযোগে অতীতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছিল।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে আগত দর্শনার্থীদের নিকট হাঁস, রাজহাস রান্না করে পাখির মাংশ বলে বিক্রির অভিযোগ ছিল। ভবিষ্যতে এধরনের অভিযোগ পুনরায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দকে সকল হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স নবায়ন ও খবারের মূল্যতালিকা প্রদর্শন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন