editor
প্রকাশিত: 5:10 PM, October 1, 2023
সিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) পৃথক অভিযানে বালাগঞ্জ থানাপুলিশ এ তিনজনকে আটক করে।
আটকরা হলেন- বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া (২৩), একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিম (২৩) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের মন্তাজ উল্লাহ’র ছেলে সিহাব উদ্দিন (৩৫)।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীর বরাত দিয়ে জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের (২২) অটোরিকশা গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির।
ঘটনার পরে থানাপুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জ কলেজ বাজার থেকে মিছলু মিয়া (২৩) ও আব্দুর রহিমকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য সিহাব উদ্দিনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়