editor
প্রকাশিত: 11:45 AM, October 2, 2023
নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী পিকেকে এর স্থাপনা লক্ষ্য করে ইরাকের উত্তরাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এই হামলায় বিদ্রোহী গোষ্ঠীর অনেক জঙ্গিকে হত্যা বা নিউট্রালাইজড করা হয়েছে বলেও দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টারের সামনে আত্মঘাতী সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। ওই হামলায় ইরাকের গারা, হাকুরক, মেতিনা এবং কান্দিলের পিকেকে সংশ্লিষ্ট ২০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। তুর্কি প্রতিরক্ষা দপ্তর বলছে, পিকেকে-এর ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কারকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।
পিকেকে সমর্থিত কুর্দি সংবাদমাধ্যম গুলো বলেছে, ইরান সীমান্তের কাছে মাউন্ট কান্দিলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তুরস্ক। এলাকাটিকে পিকেকে-এর শক্ত ঘাঁটি বলে ধারণা করা হয়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই অভিযানের লক্ষ্য ছিল, পিকেকে সন্ত্রাসী এবং তাদের ঘাঁটি গুলোকে ধ্বংস করা, আমাদের জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে উত্তর ইরাক থেকে হওয়া সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার(১ অক্টোবর) আত্মঘাতী বোমা হামলা চালায় দুই সন্ত্রাসী। ওই বোমা হামলায় পিকেকে নিজেদের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে এই আত্মঘাতী হামলা চালানো হয়।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচিত।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন