editor

প্রকাশিত: 2:26 PM, October 3, 2023

দক্ষ অভিজ্ঞ ও নির্ভিক আইনজীবীরা রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের কারিগর: ড. জহিরুল

দক্ষ অভিজ্ঞ ও নির্ভিক আইনজীবীরা রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের কারিগর: ড. জহিরুল

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “দক্ষ, অভিজ্ঞ ও নির্ভিক আইনজীবীরা রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের কারিগর। সভ্যতার শুরু থেকে আজ অবধি উন্নত অনুন্নত সকল রাষ্ট্রেই আইন পেশা একটি মহৎ ও মর্যদাপূর্ণ পেশা হিসেবে গন্য হয়ে আসছে। আমাদের জাতীয় ও ব্যক্তি জীবনে আইন পেশার প্রভাব বিশেষ লক্ষনীয়। বিশ্বের সকল দেশেই একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীর সামাজিক স্বীকৃতির পাশাপাশি যশ, ক্ষমতা ও প্রতিপত্তি রয়েছে।

তিনি বলেন, একজন আইনজীবীকে শুধু আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলেই হবে না; বরং বৈশ্বিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসহ সার্বিক জীবনাচরন সম্পর্কে সম্যখ জ্ঞান রাখতে হয়। এজন্য আইন বিদ্যার পাঠক্রম ও কারিক্যুলাম হয় ব্যাপক। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ মানসম্মত কারিক্যুলাম ও উন্নত পাঠদানের জন্য দেশে বিদেশে বিশেষ অবস্থানে রয়েছে। এ বিভাগের গ্র্যাজুয়েটরা দেশের বিচার ও সিভিল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে শুরু করে দেশ বিদেশে আইন পেশায় দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখছেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্বোধনকৃত মুট কোর্টটি শিক্ষার্থীদের আইন বিদ্যার প্রায়োগিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সোমবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের মুট কোর্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।

সুসজ্জিত মুট কোর্টটি স্থাপনের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর চৌধুরীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার তারেক ইসলাম, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্ঠা ড. এম জেড আশরাফ, পরিচালক (অর্থ) মো. ইনামুল হক, আইন ও বিচার বিভাগের সহকারি অধ্যাপক মো. শের-ই-আলম, ফাতেমা ইমরোজ সামান্তা, মিতু আক্তার, প্রভাষক তাসফিয়া মোস্তফা, সৈয়দা নাজমুর শিয়া মুনা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন