editor
প্রকাশিত: 7:04 PM, October 4, 2023
আধ্যাত্মিক নগরী সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে গতকাল বুধবার দুপুর ১২টায় আমাদের সময় প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেটের ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময় পত্রিকার ফটো সাংবাদিক আকরাম হোসেনের পরিচালনায় পত্রিকাটির পথচলা নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, পত্রিকাটি গত ১৯বছরে এ দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের সময় পত্রিকা তার নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সহ অতিথিবৃন্দ পত্রিকাটির উত্তোরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাওছার দস্তগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক ও এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা, ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও আশরাফুল কবির ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ও ভোরের কাগজ সিলেটের ব্যুরো চিফ ফারুক আহমদ, ডিবিসি টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ প্রত্যুষ তালুকদার, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ডেইলি স্টারের স্টাফ ফটোগ্রাফার শেখ আশরাফুল ইসলাম নাসির, এসএমপির ইন্সপেক্টর শহিদুর রহমান, সময় টেলিভিশন সিলেটের স্টাফ রিপোর্টার শাহ শরীফ উদ্দিন, যমুনা টেলিভিশন সিলেটের স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, টেলিভিশন সাংবাদিক টুনু তালুকদার, ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান মুক্তা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি সুলেমান আহমদ ও ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন