editor

প্রকাশিত: 8:02 PM, October 5, 2023

১ দফা দাবীতে জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সমাবেশ

১ দফা দাবীতে জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সমাবেশ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় সরকারে থাকে তাহলে কোনো নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ একটি প্রতারক, মিথ্যাবাদী দল, অত্যাচারী দল। নির্বাচন কমিশন যাই বলুক, আমরা তাদের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণের সঙ্গে বেইমানি করেছে। আওয়ামী লীগ বলেছিল, ক্ষমতায় এলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, বলেছিল বিনা পয়সা সার দিবে, কিন্তু দেয়নি, এটাই হচ্ছে আওয়ামী লীগ। মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা বলে ভোট নিয়ে ক্ষমতায় বসে জনগণকে লাথি মারছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আজ মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে।

তিনি বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৩টায় জাউয়াবাজারস্থ একটি কমিউনিটি স্টোরের হলরুমে জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাউওয়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, সহ প্রচার সম্পাদক গোলাম হোসেন শাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, কয়েছ আহমদ, আতিকুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিন, ভাত ইউপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা আনোয়ার খা, হোসিয়ার আলী, ডা. ফজল, সোনা মিয়া, আব্দুর রশীদ, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আহাদ, মানিক মিয়া, কামাল হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুজন মিয়া, সাব্বির আহমদ, সদস্য জসিম উদ্দিন, দুদু মিয়া তালুকদার, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, আলা উদ্দিন, জাউয়ার বাজার ইউপি ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর আহমদ প্রমুখ।

উক্ত সমাবেশে জাওয়ার বাজার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে জাওয়া বাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়নের জামিল হক, আব্দুল, আমিরুল হক, নানু মিয়া, আজিজুল হক, চন্দন, সালাম, সানুর, আফরু আলী, রবিউল হক, ইয়াছবির, আনোয়ার হোসেনসহ দেড় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন