editor
প্রকাশিত: 10:19 AM, October 6, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ অভিযানের সময় গাঁজা সেবনকারী রাজা মিয়া নামে একজনকে আটক করে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হাবিবুর রহমান নেতৃত্ব একদল ফোর্স সহ অভিযান চালিয়ে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জুনু মিয়ার ছেলে ছালেক মিয়াকে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে পরে লাখাই থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পুলিশ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ।
একই দিনে আরেক অভিযানে স্থানীয় বুল্লা বাজারে শাহ বায়েজিদ মাজার এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত সিকান্দার মিয়ার ছেলে রাজা মিয়াকে ১ শত গ্রাম গাঁজা সহ আটক করে হয়েছে। এ সময় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে আসামী রাজা মিয়ার ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার ইন্সপেক্টর হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও রাজা মিয়া কে গাঁজাসহ উপজেলা বামৈ বাজারে গ্রেফতার করে হয়েছিল। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও একদল পুলিশ।
এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুনু মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেন। পরে উদ্ধার করে গাঁজা জনসম্মুখে পুড়ে ফেলা হয়।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন