editor

প্রকাশিত: 11:52 AM, October 7, 2023

ইরানের অধিকার কর্মী পেলেন শান্তির নোবেল

ইরানের অধিকার কর্মী পেলেন শান্তির নোবেল

এ বছরের শান্তিতে নোবেল দেয়া হয়েছে ইরানের নারীবাদী আন্দোলনকর্মী নার্গেস মোহাম্মদীকে। ইরানে নারীদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্যই তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। এর মধ্যদিয়ে মূলত নারীদের ওপর শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ স্বীকৃতি দেয়া হলো। বর্তমানে ইরানের কারাগারে বন্দি রয়েছেন নার্গেস। দেশটির কুখ্যাত এভিন কারাগারে আটক রাখা হয়েছে তাকে। নারীবাদী আন্দোলনে যুক্ত থাকার কারণে গত এক দশকে কয়েক দফা কারাগারে যেতে হয়েছে তাকে। ইরানের কট্টরপন্থি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে নারীদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মোট ১৩ বার জেলে গিয়েছেন তিনি। এখনো স্পষ্ট নয় যে, পুরস্কারপ্রাপ্তির খবর জেলে বসে তিনি পেয়েছেন কিনা।

এর আগে ইরানের আরেকজন মানবাধিকারকর্মী শিরিন এবাদী শান্তিতে নোবেল পেয়েছিলেন। এ বছরের পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, নার্গেস মোহাম্মদীর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগত জীবনে তাকে চরম মূল্য দিতে হয়েছে। সবমিলিয়ে ইরানের শাসকগোষ্ঠী তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে।

এরমধ্যে তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করা হয় এবং সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আমি যখন কথা বলছি তখনো তিনি কারাগারে।

নার্গেস মোহাম্মদীকে শিগগিরই মুক্তি দেয়া হবে বলে আশা প্রকাশ করেছে নোবেল কমিটি। বক্তব্যে মাশা আমিনির কথাও তুলে ধরে তারা। গত বছর হিজাব পুলিশের হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় আমিনির। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে ইরান। সেই আন্দোলনের কথা উল্লেখ করা হয় নার্গেসের নোবেল জয়ের ঘোষণার সময়। এই আন্দোলনে অবশ্য অংশ নিতে পারেননি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত নার্গেস। কারণ তখন তিনি জেলে বন্দি।

এদিকে ইরান বিষয়টিকে ভালোভাবে নেয়নি। দেশটির সরকারি বার্তা সংস্থা এর নিন্দা জানিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা বলছে, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। নার্গেস মোহাম্মদী ‘পশ্চিমাদের কাছ থেকে পুরস্কার’ পেয়েছে। তবে নার্গেসকে পুরস্কৃত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, ক্রমাগত সহিংসতা, ভয়ভীতি দেখানো, হয়রানি এবং আটকের ঘটনার মধ্যে ইরানের নারীরা যে সাহসী ভূমিকা পালন করছে নোবেল পুরস্কারের মাধ্যমে সেটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো।

নোবেল কমিটির তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, নার্গেসের লড়াইটা শুরু হয় নব্বইয়ের দশক থেকে। তখন তিনি ইরানের একটি কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন। সেই সময়ই ইরানি নারীদের প্রতি বৈষম্য নিয়ে সরব হন তিনি। গত বছর শান্তিতে নোবেল বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস-এর প্রধান ওলেকসান্দ্রা মাটভিচুক নার্গেস মোহাম্মদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করছে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে ইরানের জণগণের সাফল্যের ওপর।

পুরস্কার ঘোষণার পর নার্গেস মোহাম্মদীর পরিবার বলেছে ইরানের নারীরা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করছে তার একটি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই অসাধারণ মুহূর্তটি নার্গেস মোহাম্মদী উদ্‌যাপন করতে না পারায় হতাশা প্রকাশ করেছে তার পরিবার। যদিও কারাগার থেকে মুক্ত হয়ে নার্গেস মোহাম্মদী নোবেল পুরস্কার গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। কারণ, বর্তমানে তিনি ইরানের এভিন কারাগারে ১০ বছরের সাজা ভোগ করছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন