editor
প্রকাশিত: 11:24 AM, October 8, 2023
ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে ঢুকে পড়ে হামাস। ইসরায়েলি বাহিনীর সঙ্গে এখনও তাদের হামলা-পাল্টা হামলা চলছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন