editor
প্রকাশিত: 6:20 PM, October 9, 2023
শেখ মো. শাহীন উদ্দীন, হবিগঞ্জ প্রতিনিধি :: মাধবপুরে একটি নিরীহ পরিবারকে ষড়যন্ত্রমুলকভাবে হয়রানী করার উদ্দেশ্যে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই মামলার ভুক্তভোগী আসামী শের আলীর পরিবার। শের আলী উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মেহের আলীর ছেলে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শের আলীর স্ত্রী হাবিবা খাতুন, বোন রোকেয়া বেগম, জ্যোৎস্না বেগম ও মোঃ সেলিম মিয়া।
বক্তব্যে শের আলীর স্ত্রী বলেন, ” তার স্বামী খুবই নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ। কারো সাতপাঁচেই তিনি থাকেন না। তারা খুবই গরীব ও অসহায়। এ অবস্থায় প্রতিহিংসা বশতঃ তাদেরকে হয়রানী ও আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন করার হীন উদ্দেশ্যে একটি মহল বিগত সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাসস্ট্যান্ডে সংঘটিত একটি তুচ্ছ ঘটনায় ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে বাছির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে কিছু লোক এলোপাথারি পিঠিয়ে জখম করলে পরদিন ঘটনাস্থলের কিছু উত্তরে ডাক্তারবাড়ী গেইট নামক স্থানে বাছির মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে লোক মারফত তার স্বজনেরা ঘটনা জানতে পারে। এ ঘটনার মাসাধিক কাল পরে ৮ অক্টোবর জামাল মিয়া, শানু মিয়া, হেলাল মিয়া, কামাল মিয়া, পারভেজ মিয়া খলির মিযা, দুলার মিয়া, জুনাইদ মিয়া, পারভেজ মিয়া, সেবুল মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুল কাইয়ুম।
এ মামলায় আমার স্বামী শের আলীকেও আসামী করা হয়। আমার স্বামী এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার স্বামীকে হয়রানী করার উদ্দেশ্যে এই মামলায় জড়িয়ে আমাদের মতো নিরীহ ও হতদরিদ্র পরিবারটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এ ধরনের হয়রানীমুলক ঘটনার প্রতিকার চাই।” তিনি আরো বলেন, ‘সঠিক তদন্তে প্রকৃত রহস্য উদঘাটিত হবে।’
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন