editor
প্রকাশিত: 11:04 AM, October 10, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নে বজ্রপাতে নিহত মোস্তফা মিয়ার পরিবারকে ৪-শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ৬নং চিকনাগুল ইউনিয়নের উমনপুর প্রবাসী গ্ররুপের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দেওয়া আর্থিক অনুদান দিয়ে ক্রয়কৃত জমির দলিল বজ্রপাতে নিহত একই গ্রামের মোস্তফা মিস্তরির পরিবারের সদস্যদের হাতে জমির দলিল হস্তান্তর করেন গ্রামবাসী।
এসময় অতিথিবৃন্দ জানান নিহত মোস্তফা মিয়ার পরিবারকে ৪-শতক জমি ও এক প্রবাসী সম্পূর্ণ বসতঘর তৈরী সহ আরেক প্রবাসী টিউবওয়েল স্থাপন করে দিবেন। এছাড়া গ্রামের যুবকদের উদ্যোগে তার পরিবার কে একটি টমটম গাড়ি কিনে দেয়া হবে। আর আমাদের উমনপুর প্রবাসী গ্রুপ প্রতিষ্টার দুই বছরের মাতায় মানবিক বিভিন্ন খাতে প্রায় ১০ লক্ষ বিতরণ করেছে আমরা এলাকাবাসী সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।
এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক আহমেদ, বিশিষ্ট মুরব্বি ময়নুল হোসেন আয়ানি, বিশিষ্ট মুরব্বি আলি আহমদ, উমনপুর প্রবাসী গ্রুপ-এর অন্যতম দাতা সদস্য জিল্লুর রহমান (লন্ডন প্রবাসী), বিশিষ্ট সমাজসেবী কায়েসুল ইসলাম, গ্রামের মুরব্বি লাল মিয়া, জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, নাজমুল ইসলাম, ব্যবসায়ী জুবের আহমেদ, নেওয়াজুর রহমান, করিম আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, চলিত বছরের গত জুন মাসে বাড়ির পাশেই বজ্রপাতে নিহত হন মোস্তফা মিয়া।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন