editor
প্রকাশিত: 7:25 PM, October 10, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক দু’টি অভিযানে ভারতীয় ৭০ বস্তা চিনি ও ৫৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ পৃথক এই অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার উপজেলা বিভিন্ন এলাকায় জৈন্তাপুর মডেল থানার এস আই মুহিবর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
ফতেপুর ইউনিয়নের হরিপুর শিখারগাঁ এলাকায় সাহেল আহমদ নামে এক ব্যক্তির বসতঘর থেকে ভারতীয় ৭০ বস্তা চিনি ও জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি বাংলা বাজারস্থ সিলেট তামাবিল মহাসড়কের আলিফ ট্রান্সপোর্ট’র পাশ থেকে ৫৯ বোতল বিদেশী মদ জব্ধ করা হয়। পুলিশ জানিয়েছে এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়