editor

প্রকাশিত: 11:10 AM, October 11, 2023

সিলেটে ১৬ দিনে নিখোঁজ ৩ কিশোর

সিলেটে ১৬ দিনে নিখোঁজ ৩ কিশোর

জালিজ মাহমুদ ওরফে সিয়াম, মো.উসমান আহমদ ও মো. মাহফুজুর রাহমান। তাদের বয়স ১৩-১৬ বছর।এই তিন কিশোর সিলেটের বিভিন্ন স্থান থেকে ১৬ দিনের মধ্যে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় স্বজনেরা পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনজনই স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী।

১৯ সেপ্টেম্বর: সিলেটের রুস্তমপুর এলাকা থেকে জালিজ মাহমুদ নিখোঁজ হয়। তিনি পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জালিজ বরিশালের উজিরপুর গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির ছেলে।

খাদিমনগর রুস্তামপুর আবাসিক এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থাকত সে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিক থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোহাগ হাওলাদার সিলেট শাহপরাণ (রহ.) থানায় ২০ সেপ্টেম্বর নিখোঁজের জিডি করেন।

নিখোঁজ শিক্ষার্থী জালিজ মাহমুদের মামা সোহাগ হাওলাদার জানান, ব্যবসার সূত্রে তিনি সিলেটে থাকেন। তাঁর ভাগনে জালিজ পড়াশোনার জন্য সিলেটে এসেছিল। তার বাসাতেই থাকত। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ব্যবসার কাজ থেকে ঘরে ফিরে ভাগনেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চালাচ্ছে।

২৬ সেপ্টেম্বর: গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো.উসমান আহমদ নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে রুস্তমপুর বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে।

উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় উসমানের বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন।

হানিফ আলী বলেন, ছেলে নিখোঁজের দিন মাদ্রাসায় যায়নি। বাড়ি থেকে সকাল ১০টার দিকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন। তবে ছেলের সন্ধান পাচ্ছেন না।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, পুলিশ নিখোঁজ কিশোরের সন্ধান করে সম্ভাব্য সব স্থানে সন্ধান করছে।

এই দুজন ছাড়াও জকিগঞ্জের আরেক কিশোর নিখোঁজ রয়েছে।

৪ অক্টোরবর: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের মো.মাহফুজুর রাহমান নামে এক কিশোর চলতি মাসের ৪ অক্টোবর মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে ঘরে ফিরেনি। নিখোঁজের ঘটনায় ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাহফুজুর রাহমান ডেমারগ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে। সে গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদ্রাসার উদ্দেশে চলে যাওয়ার পর তার আর কোনো খবর পাওয়া যায়নি।

নিখোঁজের মামাতো ভাই কিবরিয়া আহমেদ বলেন, এখনো মাহফুজুরের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া অব্যাহত আছে।

‌জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বলেন, ওই কিশোর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। কিশোরের সন্ধানে কাজ করছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়