editor
প্রকাশিত: 1:31 PM, January 5, 2023
ডিএসএস ডেস্ক :: ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো- রিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন (৩৩) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালিত অটো-রিকশার আরো ৪ যাত্রী।
স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের সিএনজি চালিত অটো-রিকশার যাত্রীকে মৃত্যু ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অন্যান্য আহতদের ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকল ৫টার দিকে জাতুয়াবাজার থেকে সিএনজি চালিত অটো-রিকশা যাত্রী নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে ওঠে। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটের পথে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটো-রিকশায় থাকা ৫ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। অন্যান্য আহতরা হলেন, জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন (২০), একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ (৩২), আছকর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও ওই গ্রামের রমজান আলী (২৪)।
দূর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস নং- সিলেট-জ-১১-০৫০০ ও নম্বরবিহীন সিএনজি চালিত অটো-রিকশাটি জব্দ করেন।জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক