editor
প্রকাশিত: 5:00 PM, October 11, 2023
সুনামগঞ্জের মধ্যনগরে ইজিবাইকের চাপায় পড়ে এক শিশু মারা গেছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি নাম মনিকা আক্তার (৬)। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইজিবাইকের চাপায় নিহত শিশু মনিকা আক্তার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামে মঙ্গলবার (১০ অক্টোবর) তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে তার নানার বাড়ির সামনের রাস্তা পার হয়ে অপরপাশের দোকান থেকে চকলেট আনতে গেলে বিপরীত দিকে ছুটে আসা একটি ইজিবাইক এসে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে মহিষখলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ইজিবাইক চালকের নাম মিঠু মিয়া (২৪)। তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জহের আলীর ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়