editor

প্রকাশিত: 5:04 PM, October 11, 2023

অধ্যাপক ড. রফিকুল ইসলাম তালুকদারের ইশতেহার

অধ্যাপক ড. রফিকুল ইসলাম তালুকদারের ইশতেহার

সুনামগঞ্জ-১ ভৌগোলিক দিক থেকে দেশের অপরাপর এলাকাগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, একটি হাওড় অধ্যুষিত এলাকা। এটি হাওড়-বাঁওড়, বিল-ঝিল, নদী-নালা-খাল, বিস্তীর্ণ নিচু কৃষি ভূমি, সমভূমি ও নিচু ভূমির বসত ভিটা এবং পাহাড়ঘেঁষা নান্দনিকতায় এক বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সমীরণে সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ এক জনপদ।

কিন্তু বৈচিত্র্যের মাঝে ঐক্য স্থাপনে এবং প্রকৃতির খেয়াল জয়ের সক্ষমতা সাধারণ জীবন ধারায় পৌঁছাতে যে দূরদর্শী, সক্ষম এবং ইথিকাল ও ইম্প্যাক্ট লিডারশিপের মেলবন্ধন প্রয়োজন তার অনুপস্থিতি এখানে সবসময়ই কমবেশি ছিল। এখানকার মানব উন্নয়ন সূচকেরও তাৎপর্যপূর্ণ উন্নয়ন ঘটেনি। এমনকি এখানকার গৃহায়ণ, আর্থসামাজিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা এবং জনমানুষের পেশাসহ বেঁচে থাকার নানা অনুষঙ্গে গণ-অসচেতনতা, ভঙ্গুরতা ও প্রকৃতির কাছে অসহায়ত্ব প্রকাশের ছাপ প্রখরভাবে ফুটে উঠে।

উপর্যুক্ত প্রেক্ষিত থেকে উদ্ভূত আর্থসামাজিক অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার পশ্চাৎপদতা, শিক্ষা অবকাঠামো ও সুযোগের অপ্রতুলতা, দুর্বল অভিযোজন যোগ্যতা, আর্থিক অনগ্রসরতা এবং সামাজিক অসমতা আর বৈষম্যের চ্যালেঞ্জ বিবেচনায় ও মোকাবেলায় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের ইশতেহার নিম্নরূপ-

■ ক্লিন-ইমেজ বজায় রাখা ।
■ নূতন প্রজন্মের জন্য মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মান।
■ তরুণদের জন্য উদ্যোক্তা উন্নয়ন সুযোগ, দক্ষতা উন্নয়ন ও বিস্তৃত কর্মসংস্থান সৃষ্টি।
■ সুনামগঞ্জ-১ এর উদোক্তা তরুণদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা এবং স্টার্টআপ ক্যাপিটাল ফান্ডিং চালু করণ।
■ সুনামগঞ্জ-১ এর বিদেশ গমন ইচ্ছুক স্বল্প শিক্ষিত তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিনামূল্যে প্রশিক্ষিত করন এবং বিদেশ গমন প্রক্রিয়া নিরাপদ, সহজ ও সুলভ করণ।
■ সুনামগঞ্জ-১ এর মেধাবী শিক্ষার্থীদের কারিগরি ও উচ্চ শিক্ষার জন্য মেধা বৃত্তি চালু করণ।
■ আধুনিক, কারিগরি, উদোক্তা, ব্যবসা ও বিজ্ঞানসম্মত শিক্ষার সুযোগসসহ সুনামগঞ্জ-১ এর ধর্মপাশা ও মধ্যনগরের সংযোগস্থলে একটি আধুনিক মাদ্রাসা বিশ্ববিদ্যালয় স্থাপন।
■ সরকারি শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার পাশাপাশি বড় পরিসরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং এনজিওভিত্তিক মডেলে আধুনিক মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি সেবা চালু করণ।
■জনগণ এবং কর্মীদের কল্যাণে রাজনৈতিক অর্থনীতির সর্বোচ্চ ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করণ।
■ জনগণ ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে হাওরের ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান এবং ভালভাবে ফসল তোলার জন্য ফসল রক্ষা বাঁধের সাথে সংযুক্ত করে মজবুত ভিতের উপর গ্রামের পাকা সংযোগ রাস্তা নির্মাণ।
■ বিস্তৃত জায়গা নিয়ে কমিউনিটি ভিত্তিক উঁচু কবরস্থান ও শ্মশান নির্মাণ।
■ যোগাযোগ ব্যবস্থার স্থায়িত্বশীল অভুত উন্নয়ন, বিশেষ করে পুরো সুনামগঞ্জ-১ এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় সংযোগসহ সিলেট পর্যন্ত ২৪ ঘন্টা কমিউটর রেল সংযোগ স্থাপন ও চালু করণ।
■ মজবুত ভিতের উপর কনক্রিট ঢালাইয়ে স্থায়িত্বশীলভাবে হাওরের সাব-মার্যেবল রোড নির্মাণ এবং তার সাথে সংযুক্ত নদী নালার উপর সকল ব্রীজ নির্মাণ।
■ ঢাকা থেকে মধ্যনগর পর্যন্ত ৬ লেন এর স্থায়িত্বশীল কংক্রিট রোড স্থাপন এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ এবং প্রাইভেট ইনিশিয়েটিভ মডেলে স্ক্যানিয়ার মতো পর্যাপ্ত সংখ্যক এসি এবং আধুনিক পরিবেশবান্ধব নন এসি দিবা রাত্রি ট্রান্সপোর্ট সার্ভিস চালু করণ।
■ মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ রেল লাইন স্থাপন।
■ সুনামগঞ্জে একটি অভ্যন্তরীন বিমানবন্দর স্থাপন।
■ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ইত:মধ্যে অনুমোদিত উড়াল সেতু পথের কাজ ভালভাবে সম্পন্ন করণ। এই প্রকল্পের আওতায় সুনামগঞ্জ থেকে জয়শ্রী হয়ে একটি রোড যাবে ধর্মপাশার উপর দিয়ে নেত্রকোনা, অন্য একটি রোড যাবে জয়শ্রী থেকে নির্মাণাধীন মধ্যনগর সেতুর উপর দিয়ে মধ্যনগর।
■ সুনামগঞ্জ-১ বাসীর জন্য সুনামগঞ্জ, সিলেট, ঢাকা এবং ময়মনসিংহে স্বল্পমূল্যের আধুনিক পরিবেশবান্ধব রেস্টহাউস স্থাপন।
■ জাতীয় পর্যায়ে ভাল আইন ও নীতি প্রণয়নে কার্যকরী ভূমিকা রাখা।
■ আন্তর্জাতিক সোশ্যাল, একাডেমিক ও পলিসি নেটওয়ার্ককে সরকার এবং দেশের কল্যাণে কার্যকরীঅর্থে কাজে লাগানো।

সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশায়
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
প্রফেসর অফ লিডারশিপ, অর্গানাইজেশনাল এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট,এআইইউবি
আহবায়ক, বঙ্গবন্ধু পরিষদ, সুনামগঞ্জ জেলা।

সামাজিক পরিচিতি:
গবেষক, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাতিসংঘ উন্নযন কর্মসূচি এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি, স্থায়ীত্বশীল উন্নয়ন, এবং কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক।
বাড়ি: ধর্মপাশা, সুনামগঞ্জ-১
Phone/WhatsApp: +88 01730056194

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে