editor

প্রকাশিত: 6:07 PM, October 11, 2023

বিশ্বনাথের অলংকারিতে ৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বিশ্বনাথের অলংকারিতে ৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সবুজ বনায়নের লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পুরো সপ্তাহ জুড়ে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা ও রাস্তার পাশে ফলজ, বনজ এবং ভেষজের ৫ হাজার চারা রোপণ করতে আজ আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১ অক্টোবর দুপুরে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ।

নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর সভাপতিত্বে ও মিডিয়া ব্যাক্তিত্ব বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতিসন্তান সালিশ ব্যাক্তিত্ব হাজী আব্দুল মুতলিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেংরা গ্রামের কৃতিসন্তান বাবুল খান, পেশকার গাঁও গ্রামের আকলিছ আলী, প্রবীণ মুরব্বি আসকর আলী, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, সমাজ সেবক গিয়াস উদ্দিন, প্যানেল চেয়ারম্যান (১) ফজলু মিয়া, প্যানেল চেয়ারম্যান (২) আমিনা বেগম, প্যানেল চেয়ারম্যান (৩) নরুল হক।

এসময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল মুছিম স্কুল এন্ড কলেজের ছাত্র শরিফ উদ্দিন মুন্না, গীতা পাঠ করেন ছাত্রী শুপ্রভা রানী প্রমি।

বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য সগির আলী, বশির উদ্দিন, কামরুল ইসলাম ও হানিফ আলী। বক্তব্য রাখেন ফরিদ মিয়া, যুবনেতা মাছুম আহমদ, কামরান আহমদ ও সুয়েব আহমদ প্রমুখ।

আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের সম্মুখে দুটি চারা রোপণ করে এর যাত্রা শুরুর পর বিভিন্ন রাস্তা ও হাজী ইয়াছিন উল্লাহ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক বৃক্ষ একসাথে রোপন করেন চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন