editor
প্রকাশিত: 8:47 PM, October 12, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাহিদা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুশফিকুর আলম আজাদ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায়, সভাপতি প্রানেশ গোষ্মামী, সাবেক সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সদস্য অমিত ভট্টাচার্য্য, সাংবাদিক মো. আবুল কাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ লাখাই উপজেলার সাধারণ সম্পাদক খোকন চন্দ্র গোপ, উপজেলা শিক্ষা অফিসার, আনসার ভিডিপি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার, চেয়ারম্যান মো. আবুল কাশেম মোল্লা ফয়সল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এখন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম আলম। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতিও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিত আলোচনায় ডিজে সাউন্ড বন্ধ রাখার জন্য এবং সিসিটিভি ক্যামেরা এবং জেনারেটর ব্যবস্থা রাখাসহ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ বছর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন