editor
প্রকাশিত: 8:16 PM, October 14, 2023
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে দক্ষিন সুরমা হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রঃ) এর মাজার শরীফের দান বাক্সের টাকা চুরির হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির ঘটনার দিন ভোরে মাজারের দান বাক্সের আশেপাশে কয়েক জন লোকের চলাফেরা করতে দেখে তাদের চলাফেরা সন্দেহজনক হয়। ঘটনার দিন বিকেলে স্থানীয় কয়েকজন দানবাক্সের তালা দেখে তাদের মনে সন্দেহ জাগে, তখন তারা মাজারের দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরীকে খবর দেন। এলাকার লোকজনের খবর পেয়ে পারভেজ হোসেন চৌধুরী উক্ত এলাকার কয়েকজন গণ্যমান্য মুরুব্বী নিয়ে এসে দেখেন দান বাক্সের তালা সম্পূর্ণ নতুন কে বা কারা পুরাতন তালা পরিবর্তন করে নতুন তালা ঝুলিয়ে রেখেছে।
দক্ষিন সুরমা হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রঃ) এর মাজার শরীফের ওয়াকফ্ কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান পারভেজ চোধুরী জানান, মাজারের বিভিন্ন বিষয়ে এলাকার কয়েকজনের সাথে ঝামেলা এবং মামলা মোকদ্দমা চলার কারণে দানবাক্সের তালা প্রায় সাত-আট মাস ধরে খোলা হয়নি, এলাকার লোকজন আমাকে খবর দিলে আমি উক্ত এলাকার কয়েকজন মুরুব্বি ও গণ্যমান্য লোক নিয়ে এসে দেখি কে বা কারা যেন মাজারের তালা পরিবর্তন করে ফেলেছে। তিনি আরো জানান এই বিষয়ে মাধবপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই অনিক চন্দ্র জানান ঘটনার দিন রাতে আনুমানিক রাত ২টার দিকে ফুল মিয়ার ছেলে নুর আলম কে নগদ ১৬৫০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন