editor
প্রকাশিত: 9:30 PM, October 14, 2023
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন বলেছেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতেগড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষ্যতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন ও হলদে পাখি সম্প্রসারণ বিরাট ও কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সংগঠন নারীদের মানবিক গুণাবলি সমৃদ্ধ ভবিষ্যৎ মানুষ গড়তে সহায়তা করবে।
তিনি আরো বলেন, গার্ল গাইডস এর মাধ্যমে শিশুরা তাদের সুন্দর জীবন গড়ে তুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে “হলদেপাখি ডানা মেলে উড়বে স্মার্ট বাংলাদেশ গড়বে” ১ম আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৩ এর ৩ দিনব্যাপি র্যাভেল অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম এবং দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক পূর্ণিমা দাশ তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঢাকার অর্থ কমিশনার কামরুন্নাহার, লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপদেষ্ঠা সালমা বাছিত, আঞ্চলিক সেক্রেটারী শাহানা জাফরীন রোজী, আঞ্চলিক কোষাধ্যক্ষ ফেরদৌসী খানম চৌধুরী, জেলা কমিশনার সিদ্দিকা খানম চৌধুরী, আঞ্চলিক সদস্য শাহানা বেগম, শিপ্রা দে, শারমিন সুলতানা, শর্মিলা শর্ম্মা, রোমানা আক্তার, অলক দাশ, তুলি, নেভী আক্তার প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগের ৪জেলা থেকে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, হলদে পাখি ও বিজ্ঞ পাখি, রেঞ্জার গার্ল গাইডস এসোসিয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন