editor
প্রকাশিত: 9:42 PM, October 14, 2023
সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাকম্যান থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগের বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ।
অনুষ্ঠানের সমন্বয়ক ও ইংলিশ প্রোগ্রামের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, আরটিএম এইচ আরডিসি’র পরিচালক ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী, প্রক্টর সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মিয়া, ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইকিউএসি ডাইরেক্টর প্রফেসর ডক্টর জাকারিয়া হাবিব, সিএসই ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারি, ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন সহ অপরাপর ডিপার্টমেন্টের প্রধানগণ, সহকারী রেজিস্ট্রার রিফাতুল হোসেন রিপন, আহলে আদনান চৌধুরী, নুজহাত আল হাসান, রিজওয়ানা ইফফাত, কারিমা বেগম প্রমুখ সহ সকল শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই বাছাইপর্ব অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রাথমিক থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট প্রায় ৩০টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যমে বানান, ব্যাকরণ, দেয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা, ছোট গল্প লেখা ও সুন্দর হাতের লেখা ইত্যাদি ১৪টি ইভেন্টের উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে কুশল বিনিময় শেষে প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। ভাইস চ্যান্সেলর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ পাঠক্রমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের এই প্রতিষ্ঠান পার্টিসিপেটরি এপ্রোচের ভিত্তিতে শিক্ষার্থীদের জন সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের কর্মবান্ধব শিক্ষার প্রতি আকৃষ্ট করতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান নর্থসাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।
দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু নাসের জাফর উল্লাহ, ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাজেদ আহমেদ চঞ্চল ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত রিকজা, অনুষ্ঠানে সহায়তাকারী ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন