editor
প্রকাশিত: 9:50 PM, October 14, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মকবুল হোসেনের অর্থায়নে উমনপুর গ্রামের মরহুম শফিকুর রহমানের বড় পুত্র সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মো. আলা উদ্দিনের পরিবার-কে সহায়তার অংশ হিসেবে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা একটি টিনসেট বসতঘর তৈরী করে দেয়া হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় বসতঘরের চাবি হস্থান্তর করে উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন’র সার্বিক তাত্ত্ববধানে এই বসতঘর নির্মাণ করা হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শিখারগাঁ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান ও হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল হাসিম, সামসু উদ্দিন, মো: আব্দুল্লাহ, নিজপাট লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বদরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান সহ চিকনাগুল পানিছড়া-উমনপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী মো: মকবুল হোসেন’র অর্থায়নে চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব অসহায় পরিবারের মধ্যে আরও ১২টি বসতঘর নিমার্ণ করে দেয়া হবে।
তিনি বলেন, মকবুল হোসেন একজন সমাজিক ব্যক্তি, তিনি নিজ এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের জন্য এসব ঘর উপহার হিসাবে বিতরণ করছেন।
উপহার হিসাবে ঘর বিতরণের পাশাপাশি অনেকেই তিন গবাদি পশু দিয়ে সহযোগিতা করছেন। পানিছড়া গ্রামের আব্দুল্লাহ নামে স্থানীয় অসহায় ব্যক্তি-কে গবাদি পশু প্রদান করা হয়েছে।
তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছেন। তার বড় মেয়ে হ্যাপি একজন চিকিৎসক, ছোট মেয়ে নিপু প্রকৌশলী, বড় মেয়ের দুই কন্যা জারিয়া ও সুরাইয়া তাদের পরিবারের সবাই সম্মিলিত ভাবে নিজের এলাকার অসহায় মানুষের জন্য এসব ঘর নির্মাণে সহায়তা করেছেন। নতুন বসতঘর পেয়ে মো: আলা উদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী মকবুল হোসেন সহ তাদের পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন