editor

প্রকাশিত: 11:16 AM, October 16, 2023

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মেরে ফেলার হুমকি

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মেরে ফেলার হুমকি

শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: মাধবপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রান নাশের হুমকিসহ শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। ওই এলাকায় পরিচিত এনাম বাহিনীর প্রধান এনামের নেতৃত্বে সাংবাদিককে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকিসহ মোবাইল ও ক্যামরো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ওই সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে ঐ সাংবাদিক মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও সচেতন মহল। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাংবাদিক।

গতকাল রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে এমন হুমকিসহ লাঞ্ছিত হতে হয় আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলালকে।

জানা যায়, ওই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে কুদরত আলী বেশকিছুন দিন ধরে পারিবারিক ঝামেলাসহ বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়েন। গেল শনিবার রাতে কুদরত আলী মামলা সংক্রান্ত নিউজ করাতে মুঠোফোনে তার বাড়িতে ডাকেন ওই সাংবাদিককে। রবিবার দুপুরে ওই সাংবাদিক তার বাড়িতে গিয়ে দেখেন শালিস বিচার হচ্ছে। বাড়িতে ডুকতেই চেয়ারে বসে থাকা পাশের বাড়ির মৃত নবীর হোসেনের ছেলে এনাম মিয়া সাংবাদিককে দেখা মাত্রই তার লোকজনকে হুকুম দেয় সাংবাদিককে আটক করে মেরে ফেলো। তাকে ধরে আমার বাড়িতে নিয়ে যাও। এসময় তার কথামত কাদির মিয়ার ছেলে রোমান মিয়া (২১) ও বাছির মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) সাংবাদিক শেখ বেলালকে ঝাপটে ধরে। এসময় আরও দু তিনজন তার কাছে থাকা ব্যাগ, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টানা হেচরা করে বাড়িতে নেয়ার সময় উপস্থিত শালিস বিচারে আসা বিচারকগণ এগিয়ে এসে ওই সাংবাদিককে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

সাংবাদিক শেখ বেলাল বলেন, ‘আমি বাড়িতে ডুকা মাত্রই এনাম তার লোকজনকে হুকুম দেয় আমাকে তার বাড়িতে নিয়ে মেরে ফেলতে। হঠাৎ করে দুজন যুবক আমার দিকে তেড়ে আসে। তারা কোন কিছু না বলে আমার দু’হাত ধরে টানতে থাকে। দু’তিনজন আমার ব্যাগ, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে। এসময় আমার প্যান্টে থাকা মানিব্যাগটি কে যেনো নিয়ে যায়। মানিব্যাগে আমার ২০ হাজার টাকা ও জরুরী কাগজপত্র ছিলো। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন