editor
প্রকাশিত: 4:02 PM, October 16, 2023

এপেক্স ক্লাব অব সিলেট এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান
এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-০৪ এর আওতাধীন এপেক্স ক্লাব অব সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ অক্টোবর) সিলেটের সুবিদবাজারস্থ একটি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
এপেক্সিয়ান আশিষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী।
আইডিয়ালস অব এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। ইনভোকেশন পাঠ করেন এপেক্সিয়ান আশিষ রায়।
সভায় ২০২৪ সালের প্রেসিডেন্ট হিসেবে এপেক্স ক্লাব অব সিলেট এর নেতৃত্ব দেবেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। সভায় ক্লাবের নতুন বোর্ড গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্নর এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া, লাইফ মেম্বার এপেক্সিয়ান রামেন্দ্র কুমার সিনহা, পিডিজি এপেক্সিয়ান জামিল চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মাসুম আহমেদ, পিডিজি আহমেদ জাকারিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, পিপি এপেক্সিয়ান তাহেদুর রহমান, পিপি এপেক্সিয়ান রাজিবুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, পিপি এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত, এপেক্স ক্লাব অব গ্রীনহিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ শহীদ সালাম এর সভাপতি এপেক্সিয়ান ইমরান মির্জা, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ‘র সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন, এপেক্স ক্লাব অব সিলেটের (সভাপতি ইলেক্ট) এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ২০২৪ সালের এপেক্স ক্লাব অব সিলেট এর বোর্ডকে অভিনন্দন জানান এবং ২০২৩ সালের সভাপতি আশিষ রায়ের নেতৃত্বের জন্য তার বোর্ডের ভুয়সী প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়। পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমানের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন