editor

প্রকাশিত: 8:03 PM, October 16, 2023

আরিফুল হক চৌধুরীকে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

আরিফুল হক চৌধুরীকে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত জননন্দিত সফল মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মানে এক বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠান ১৫ অক্টোবর রবিবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর উন্নয়নের ব্যবসায়ী সমাজ আমাকে সর্বাত্মক সহযোগিতা করায় আমার পক্ষে বেশি উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। সিসিকের যেকোন প্রয়োজনে ব্যবসায়ীদেরকে সব সময় পাশে পেয়েছি। আমি মেয়র না থাকলেও ব্যবসায়ীদে সুখে-দুঃখে পাশে থেকে সহযোগিতা করে যাবো।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, আমিনুর রহমান খসরু। বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, আক্তার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, সদস্য নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মাহবুব আলম, ব্যবসায়ী কামাল খান, শাহীন আহমদ, সাজ্জাদ আহমদ, জামাল খান, মাকেল আহমদ, সৈয়দ সোয়াব আলী, হানিফ মিয়া, আবু হায়াত মজুমদার, জাবেদ আহমদ, শামীম আহমদ, শাহজাহান মিয়া, নিটু দেব, প্রনয় বিশ্বাস, আব্দুল্লাহ আহমদ খোকন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক।

প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, নগরীর উন্নয়নের স্বার্থে আমি কখনো কঠোর হয়েছি। উন্নয়ন কাজ করতে গিয়ে অনেকে কষ্ট পেয়েছেন। এটা আমার ব্যক্তিগত স্বার্থে নয়। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আগামী নভেম্বর মাসের ৭ তারিখে আমার মেয়াদ শেষ হবে। আমি মেয়রের দায়িত্বে না থাকলেও নগরীর উন্নয়নে আজীবন নগরবাসীর পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন