editor
প্রকাশিত: 11:13 AM, October 17, 2023
সিলেট নগরীর ক্বিনব্রিজের পাশে খেয়াঘাটের সামনে ইয়াসিন খান সানি (৩৫) নামের এক যুবককে পিঠিয়ে রক্তাক্ত আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
ইয়াসিন খান সানি দক্ষিণ সুরমার গোঠাটিকর এলাকার বাসিন্দা ও কালিঘাটের কাঁচামাল ব্যবসায়ী।
মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে তারা সেখানে যান। পরে হাসপাতালে গিয়ে ইয়াসিন খান সানিকে দেখে এসেছেন।
তিনি আরও জানান, আগেও একটি মারামারির ঘটনা ঘটেছিলো, এর জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
এবিষয়ে এখনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি পুলিশের নজরধারীতে আছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়