editor
প্রকাশিত: 1:14 PM, October 17, 2023
অবশেষে জানা গেছে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে সাঁটানো সেই রহস্যময় পোস্টারের নেপথ্যকথা। একটি বিনোদন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে এই পোস্টার সাঁটানো হয়। সিলেট মহানগর পুলিশ এই প্রচারণা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
গত কয়েকদিন থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকার দেয়ালে একটি পোস্টার নগরবাসীর দৃষ্টিগোচর হয়। সবুজ রঙের পোস্টারটিতে রয়েছে অনেকটা ধনুক আকৃতির লাল রঙের চারটি রেখা। আর নিচে লেখা রয়েছে ‘প্রস্তুত হও/ ৩১.১০.২০২৩’।
এছাড়া অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এ সংক্রান্ত প্রচারণার। যে ভিডিওতে দেখা যায় রাতের আঁধারে হেলমেট পরা এক ব্যক্তি ওই পোস্টারে দেওয়া চারটি দাগের মতো দাগ টানছেন একটি ওয়ালে। তখন আরেক ব্যক্তি তাকে এরকম দাগ টানার কারণ জানতে চাচ্ছেন। এই অবস্থায় হেলমেট পরা ব্যক্তি ধোঁয়া ছড়িয়ে ‘স্মোক স্প্রে’ করে পালিয়ে যায়।
এদিকে, নগরীর বিভিন্ন দেয়ালে টানানো সবুজ রঙের কাগজে লাল দাগ টানা পোস্টার এবং পোস্টারের লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে এই পোস্টারকে অশুভ কোন শক্তি তথা উগ্রবাদীদের কাজ বলেও ধারণা করেন।
ওই সংবাদের পর বের হয়ে আসে পোস্টারটি আসল রহস্য। জানা যায়, সিলেট শহরতলীর লীলাপাড়াস্থ ‘ট্রি টপ এডভেঞ্চার ফার্ম’র পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর তাদের প্রতিষ্ঠানে মোবাইলের ফ্রি ফায়ার গেইম এর আদলে ‘পেইন্ট বল’ নামে একটি গেম চালু হচ্ছে। এর প্রচারণার অংশ হিসেবে তারা নগরীতে এই পোস্টার সাঁটিয়েছে। কিন্তু রহস্যজনক এই পোস্টার ও পোস্টারের লেখা নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।
সংবাদ প্রকাশের পর সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পোস্টারটির ব্যাপারে খোঁজ নেওয়া হয়। তারাও পোস্টারটি বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে সাঁটানো হয়েছে বলে নিশ্চিত হয়। এই প্রচারণা নিয়ে আতঙ্কিত না হতে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ট্রি টপ এডভেঞ্চার ফার্ম’ তাদের একটি ইভেন্টের বাণিজ্যিক প্রচারণার জন্য এই পোস্টার লাগিয়েছে। এর সাথে অশুভ কোন গোষ্ঠীর সম্পর্ক নেই। এই প্রচারণায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন