editor

প্রকাশিত: 1:37 PM, October 17, 2023

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

ফিলিস্তিনের গাজায় মানবিকতার জন্য যুদ্ধবিরতিতে রাশিয়ার খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার রাতে পরিষদে এই প্রস্তাব উত্থাপন করে রাশিয়া। তাদের এই প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছে ৫টি দেশ। তারা হলো চীন, গ্যাবন, মোজাম্বিক, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবের বিপক্ষে পড়ে চারটি ভোট। এ দেশগুলো হলো ফ্রান্স, জাপান, বৃটেন ও যুক্তরাষ্ট্র।

ভোটদানে বিরত থাকে ৬টি দেশ। তারা হলো আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা এবং সুইজারল্যান্ড। নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাবকে অনুমোদন পেতে হলে তার পক্ষে কমপক্ষে ৯টি ভোট পেতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রস্তাবে যদি স্থায়ী ৫ সদস্যের কেউই বিরোধিতা না করে অথবা ভেটো না দেয়, তাহলেই ওই প্রস্তাব গৃহীত হয়। এ খবর দিয়েছে জাতিসংঘের অনলাইন ইউএন নিউজ।

এতে বলা হয়, রাশিয়া যে খসড়া প্রস্তাব উত্থাপন করে তাতে মানবিক যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, ত্রাণসহায়তা পৌঁছানোর সুযোগ এবং বেসামরিক লোকজনকে নিরাপদে সরানোর দাবি করা হয়। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত না হওয়ায় অনুশোচনা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি এ জন্য পশ্চিমা ব্লকের স্বার্থপর মানসিকতাকে দায়ী করেছেন।

তিনি আরও বলেন, সহিংসতা বন্ধে বৈশ্বিক যে প্রত্যাশা নিরাপত্তা পরিষদের কাছে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা তাকে থামিয়ে দিয়েছেন। গাজায় অস্বাভাবিক মানবিক বিপর্যয় এবং এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিন্ড বলেন, তার দেশ রাশিয়ার খসড়া প্রস্তাবকে সমর্থন করেনি। কারণ, হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা এড়িয়ে যাওয়া হয়েছে এবং তাদের হামলায় নিহতদের অসম্মানিত করা হয়েছে। তিনি বলেন, হামাসের নিন্দা জানাতে ব্যর্থতার মধ্য দিয়ে এই গ্রুপটির পক্ষ নিয়েছে রাশিয়া। তারা বেসামরিক নিরীহ লোকজনের ওপর যে নৃশংসতা চালিয়েছে তাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। এটা জঘন্য, ভণ্ডামি।

ওদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মানসুর নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান কোনো ব্যতিক্রম ছাড়া আন্তর্জাতিক আইনের মূলনীতি অনুসরণ করতে। তিনি বলেন, এমন কোনো বার্তা পাঠাবেন না যার সঙ্গে ফিলিস্তিনিদের জীবন জড়িত। তাদের মাথার ওপর যে বোমা ফেলা হচ্ছে তার জন্য ইসরাইল দায়ী নয় এটা বলার সাহস দেখাবেন না।

তিনি আরও বলেন, গাজায় যা ঘটছে তা কোনো সামরিক অভিযান নয়, এটা তাদের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ সাধারণ মানুষ এবং নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা। গাজায় কোনো নিরাপদ স্থান নেই। পরিবারগুলো প্রতিটি রাত আতঙ্কে কাটায়। তারা জানে না এটাই তাদের জীবনের শেষ রাত কিনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন