editor
প্রকাশিত: 3:04 PM, October 17, 2023
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে এক অসহায় ব্যক্তির জায়গা দখলের চেষ্টা ও জোর পূর্বক পুকর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখার জন্য মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে নির্দেশ প্রদান করেন।
মামলার সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউপির ঘিলাতলী গ্রামের মৃত দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে দেওয়ান লোকমান হোসাইনের বাড়ি ও জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টা করছে একই গ্রামের মৃত ময়না মুন্সির ছেলে আবু ছায়েদ ও তার ছেলেরা।
আবু ছায়েদ ও তার ছেলেরা দেওয়ান লোকমান হোসাইনের পুকর থেকে জোর পূর্বক মাছ মেরে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দেওয়ান লোকমান হোসাইন বাদি হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আবু ছায়েদসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ( মামলা নং-১৩৭/২২)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভুমি) মাধবপুর সার্ভেয়ার দিয়ে সরজমিন তদন্ত করে দখল সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দিতে আদেশ দেন।
আদালতের নিদেশে সাভেয়ার শহীদুল ইসলাম একটি প্রতিবেতন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন পুকর নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান আছে এবং বর্ণিত মামলার পূর্বে প্রথম পক্ষ অর্থাৎ দেওয়ান লোকমান হোসাইনের দখলে ছিল। প্রথম পক্ষের দখলে থাকলেও আসামী পক্ষ জোর পূর্বক মাছ মেরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন লোকমান হোসাইন।
লোকমান হোসাইন জানান, তিনি জীবিকার তাগিদে ঢাকাতে একটি বেসরকারি চাকুরি করেন। বাড়িতে তার স্ত্রী থাকেন । আসামীরা এলাকায় শক্তিশালী ও লাঠিয়াল হওয়ায় জোর পূর্বক মাছ ধরে নিয়ে যায়। এই ঘটনায় তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন। অপরদিকে আবু ছায়েদ জানান, এই সব ঘটনা সত্যি নয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন