editor
প্রকাশিত: 5:00 PM, October 18, 2023
আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি :: লাখাই উপজেলায় “শেখ রাসেল দিপ্তিময় নির্ভাক নির্মল দুর্জয় ” এর প্রতিবাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেল দিবস উদযাপিত উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে ভারপ্রাপ্ত লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, বামৈ ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম , লাখাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন সহ আরো অনেক নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন