editor
প্রকাশিত: 8:08 PM, October 18, 2023
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: জৈন্তাপুর চোরাচালান রোধের অংশ হিসাবে পুলিশের পৃথক দুটি অভিযানে ৭টি গরু ও ২০ বস্তা ভারতীয় চিনি সহ ৩-জনকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম(পিপিএম)’র দিক নির্দেশনায় সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এস আই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওর এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি গরু জব্দ ও একজন আসামি কে আটক করেন। আটক আলমগীর হোসেন (৩০) পিতা আলী হোসেন তিনি ডিবির হাওর গ্রামের বাসিন্দা।
অপরদিকে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ নিজপাট ইউনিয়নের মাঝের বিল এলাকা দিয়ে ভারতীয় চিনি নিয়ে সারিঘাট এলাকায় পৌছালে পুলিশ ২০ বস্তা ভারতীয় চিনি সহ ২জনকে আটক করে।
আটককৃতরা হল দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির (২২) কাজির পাতন গ্রামের হাসান আহমেদ এর ছেলে মাহবুব (২২)৷
স্থানীয় এলাকাবাসী হোসেন মিয়া, নুর উদ্দিন, ইদ্রিস আলী সহ অনেকেই জানান, চোরাচালান চক্রের একটি প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্বে ভারতের লেসকি, রওয়াই বস্তি, আমকোণা, বাঘছড়ার সীমান্ত পিলারের বিভিন্ন জঙ্গলে ভারতীয় গরু-মহিষ, চিনি, চা-পাতা, জুতা, কসমেট্রিক্স, শাড়ী, লেহেঙ্গা, বিভিন্ন ব্যান্ডের মদ, শেখ নাছির উদ্দিন বিড়ি, সিগারেট দিনের বেলা মজুদ করে ৷ সন্ধ্যা হতে না হতে এসব পণ্য লালাখাল সারী নদী, জালিয়াখলা, মাঝের বিল লেংড়ার দোকান, ভাঙ্গা, দেওলারপাড়, কলিঞ্জি, নয়াগ্রাম, সাইবোর্ড, বালিদাঁড়া, ইটাখাল, বনপাড়া এবং লুৎমাইল হয়ে সারীঘাট, দরবস্ত ও হরিপুর বাজারে প্রবেশ করছে ৷
যার ফলে অত্রাঞ্চলের কৃষকদের রুপিত শীম বরবটি ফসলের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে ৷ চোরাকারবারিদের কারনে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে ৷ বিষয়টি গুরুত্বের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান এলাকার বাসিন্ধারা ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, চোরাচালান রোধে থানা পুলিশ অভিযান পরিচালনা করছে ৷ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান রোধে এলাকাবাসী পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহবান জানান ৷ তিনি তথ্য গোপন রেখে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়