editor
প্রকাশিত: 1:07 PM, October 19, 2023
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শত শত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ সম্পর্কে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ‘বুধবার দিনভর গাজা উপত্যকায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই অভিযানে শত শত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, টানেল শ্যাফট, গোয়েন্দা অবকাঠামো, অপারেশনাল হেডকোয়ার্টার এবং অন্যান্য হেডকোয়ার্টার।’
এই অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলেও এক্সবার্তায় নিশ্চিত করেছে আইডিএফ।
মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে গত ১২ দিন ধরে যুদ্ধ চলছে হামাস ও আইডিএফের মধ্য। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলে হামাসের অতর্কিত হামলা ও সীমান্ত বেড়া ভেঙ্গে অনুপ্রবেশের মধ্যে দিয়ে এই যুদ্ধের সুত্রপাত।
প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রস্তুতির অভাবে যুদ্ধের শুরুর দিকে খানিকটা অপ্রস্তুত অবস্থায় থাকলেও অল্প সময়ের মধ্যেই পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামে ইসরায়েল এবং হামাসের এই হামলার জবাবে শনিবার থেকেই গাজা উপত্যকায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।
একই সঙ্গে গাজার সব সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়, পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। দারিদ্র ও বেকারত্বপীড়িত এই ভূখণ্ডের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই জাতিসংঘ ও বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল।
১২ দিন ধরে ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বোমা বর্ষণ ও সীমান্ত অবরোধের জেরে বন্ধ রয়েছে গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং। ফলে ত্রাণের সরবরাহ আসতে না পারায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন গাজার সাধারণ বেসামরিক লোকজন।
তবে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি’র সঙ্গে আলোচনা করেছেন তিনি এবং সেই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবারের মধ্যে খুলে দেওয়া হবে রাফাহ ক্রসিং। সূত্র: বিবিসি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন