editor
প্রকাশিত: 11:43 AM, October 21, 2023
শেখ মো. শাহীন উদ্দীন, হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান মিজান নামে এক আওয়ামী লীগ নেতারা বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মীরনগর গ্রামে গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মিজান মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৩ হবিগঞ্জ এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের জনৈক এক মহিলার স্বামী ইট ভাঁটায় কাজ করেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করতেন। লোক লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে বলেননি। গত ১৭ই অক্টোবর সকাল ৬ ঘটিকায় ভিকটিম নারী প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশের পুকুর পাড়ে টয়লেটে গেলে মিজানুর রহমান টয়লেটের দরজা খোলে তাকে বেড় করে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং মিজানকে আটক করে ৯৯৯ এ ফোন করে। ফোন পেয়ে পুলিশ আসলে মিজান কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ আদালতে মামলা করতে পরামর্শ দেয়।
উল্লেখ্য, মিজানুর রহমান বিরুদ্ধে এর আগেও জাল সার্টিফিকেট দেখিয়ে মিরনগর প্রাইমারি স্কুল কমিটির সভাপতি হওয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা আত্মসাৎ, মোবাইল চুরি, আদালতে হট্টগোল এর কারণে সাজা সহ অসংখ্য অভিযোগে রয়েছে। এসব ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন