editor
প্রকাশিত: 9:42 PM, October 21, 2023
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে নগরভবনে কন্ট্রোল রুম খুলেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
শনিবার (২১ অক্টোবর) থেকে এ কন্ট্রোল রুম চালু হয়েছে, থাকবে মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত। এ ৪ দিন সনাতন ধর্মালম্বীদের সার্বক্ষণিক জরুরি সেবা দিতে এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
নগরভবনের ১০৭ নম্বর কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।
হানিফুর রহমান বলেন, কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে- ০১৭১১৫৭০৭২৭। এই নাম্বারে ২৪ কল দিলে সেবা পাওয়া যাবে।
এদিকে, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাটে রাখা নির্মাণসামগ্রী সরিয়ে নিতে এবং মহানগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সপ্তমী পূজার মধ্যে দিয়ে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের মূল পূজা। মন্ডপে মন্ডপে ঢাকের বাদ্য, ঢোল, কাঁসর ঘণ্টা, শঙ্খনাদ, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্র পাঠে দেবীর ষষ্ঠী তিথিতে বোধন পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
শনিবার সপ্তমীতে ভক্তরা উপবাস থেকে অঞ্জলি দেবেন দেবী দূর্গার চরণে। নানা বয়সী পূণ্যার্থী দুর্গা প্রতিমার সামনে এসে প্রণাম করছেন। কেউ কেউ দেবীর কাছে প্রকাশ করছেন মনেবাঞ্ছা। অঞ্জলি শেষে গ্রহণ করবেন চারণামৃত তারপর প্রসাদ।
‘সপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে পূজা হয় দেবীর। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।’
এর আগে শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠীর সকালে হয়েছে কল্পারম্ভ, যার মধ্য দিয়ে শুভ শক্তির প্রত্যাশা করে শুরু হয় পূজা সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সিলেট জেলার ৬১৭টি মন্ডপে বিল্ব বৃক্ষ বা বেল গাছের পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করে শুরু হয়েছে দুর্গোৎসব।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়