editor
প্রকাশিত: 8:43 PM, October 22, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: প্রতিবছের ন্যায় হবিগঞ্জে শারদীয় দূর্গা উৎসব চলাকালে অষ্টমীর তিতিতে রবিবার ২২ সেপ্টেম্বর হবিগঞ্জের রাম কৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সপরিবারে দেখতে আসা ভক্তদের মধ্যে লাখাই প্রতিনিধি আমিও একজন বিভিন্ন জেলা ও বিভিন্ন উপজেলার ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমারী পূজা ঘিরে ছিল উৎসবমুখর।
বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ দের ভিড় ছিল রামকৃষ্ণ মিশনে। নারী পুরুষের ভীড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীও হীমসিম খাচ্ছে। শুরুতেই অনুষ্ঠানস্থলে আনা হয় দেবী দুর্গারূপে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবাজ পুরের বিপ্লব চক্রবর্তীর মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী আকৃতি চক্রবর্তীকে।
লাল শাড়ী পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে মাথায় সুসজ্জিত মুকুট আর দু-হাতে পুষ্প নিয়ে আসনে বসেন কুমারী আকৃতি। এ সময় পুরোহিত সবার সামনে কুমারী পূজার মন্ত্রপাঠ করে পূজার কার্যক্রম করেন। সনাতন ধর্মীয় আচার-আচরণের মধ্য দিয়ে কুমারী মাতাকে দেবী রূপে বরণ করা হয়।
বরনের পরপর নিজ জেলা ও জেলার বাহির হতে আসা শতশত ভক্তরা উলুধনী ও জয় ধনীর মাধ্যমে কুমারী মাতাকে ভক্তি ভরে অঞ্জলি গ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মে দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কুমারী পূজা। শাস্ত্রমতে, নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই দেবী দুর্গার রূপে এক থেকে নয় বছর বয়সী একজন কুমারীকে মাতা রূপে সাজানো হয়।
দুষ্টের দমন সৃষ্টির পালন মানুষের মধ্যে পশুত্বকে বিলীন করে নারীকে সম্মান জানানোই কুমারী পূজার মূল লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও কুমারী পূজা করতে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে উপস্থিত হন সনাতন ধর্মের শত শত অনুসারী ভক্তরা। সবার মাঝেই বিরাজ করে উৎসবের এক বিশাল আমেজ। হবিগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরপত্তার মধ্যে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন