editor
প্রকাশিত: 12:35 PM, October 23, 2023
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থলপথে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ইসরাইলের একদল সেনা। এ সময় গাজার প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিনজন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাসযোদ্ধারা দাবি করেছে— এ সময় ইসরাইলের একটি ট্যাংক ধ্বংস করে দেওয়া হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।
তারা বলেছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হন। হামাসযোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরাইলি সামরিক বাহিনী আরও বলেছে, গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত এবং ‘সন্ত্রাসীদের’ অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়েছিল।
এর আগে রোববার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দাবি করেছে, হামলা চালিয়ে ইসরাইলি বাহিনীকে ইসরাইলের ভেতরে পিছু হটিয়ে দিয়েছেন তাদের যোদ্ধারা। এ সময় একটি ট্যাংক ও দুটি বুলডোজার ধ্বংস করে দেওয়া হয়।
কাসাম ব্রিগেডস আরও বলেছে, সীমান্ত অতিক্রম করে কয়েক মিটার এগোলেই ইসরাইলি বাহিনীর একটি সাঁজোয়া দলের সঙ্গে গোপন অবস্থান থেকে পূর্ণ প্রস্তুতিসহ তাদের যোদ্ধারা লড়াইয়ে জড়ান। অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে যোদ্ধারা লড়াই চালিয়েছেন। পরে নিরাপদে তারা ঘাঁটিতে ফিরেছেন।
ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবেড়া অতিক্রম করে ভেতরে ঢুকতে গেলেই ওঁৎ পেতে থাকা হামাসযোদ্ধারা হামলা চালান। সেনারা সরাসরি যোদ্ধাদের গুলির মুখে পড়েন। ইসরাইলিদের জন্য এটা কঠিন হামলা ছিল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন