editor
প্রকাশিত: 1:02 PM, October 23, 2023
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। কোন অপশক্তি পূজা পরিবেশ নষ্ট করার কোন সুযোগ পাবে না।
তিনি রবিবার (২২ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে সপ্তমী পূজা উপলক্ষ্যে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ পূজামন্ডপে যাচ্ছেন। পূজা উপলক্ষ্যে পূজামন্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে, সাবেক ছাত্রলীগ নেতা অনিক, চৈতালী সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রণবীর চক্রবর্তী, সভাপতি এডভোকেট অশেষ কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, পংকজ দাস, কিশোর চক্রবর্তী, শান্তুনু দাস পান্না, কেশব সেন, জোনাক চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন