editor
প্রকাশিত: 2:52 PM, October 23, 2023

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ পূজা মন্ডপ পরিদর্শন করছেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়ালসহ অন্যান্যরা
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, বাঙালি হিন্দু ধর্মাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।
তিনি আরো বলেন, উৎসবের মাধ্যমেরই আমরা সকলেই আনন্দ ভাগাভাগি করতে পারি। উৎসবের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে।
তিনি সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত তার সহধর্মীনী নিতা জয়সওয়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও পূজা কমিটির প্রধান সমন্বয়কারী ড. দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট সাংস্কৃতিক কলেজের পূজা কমিটির সভাপতি ডা: রনজিত দেবনাথ, সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, প্রফেসর ড. হিমাদ্রী শিখর রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর দাস, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র কিলিখদার, প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়