editor
প্রকাশিত: 9:49 PM, October 23, 2023
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সোমবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগান সার্বজনীন পূজা মষ্ডপ মন্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর সাতহাল, জীবনপুর উদয়ন সংঘ, জীবনপুর গোপী মহন্তের বাড়ি, পুরান বালুচর, কালাইরাগ পশ্চিমপাড়া দূর্গা মন্দির, বালুচর লোকনাথ সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মাবলম্বী উপস্থিত পূণ্যার্থী এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে সিলেটেও এই ঐতিহ্য আমরা বজায় রেখে চলেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্য যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার আচরণ ও অনুষ্ঠানাদি পালন করতে পারে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় আচার আচরণ ও অনুষ্ঠানাদি শান্তিপূর্ণভাবে পালনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সিলেটে দীর্ঘ দিনের সাম্প্রদায়িক সম্প্রীতির লালিত ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনে সহায়তার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফতাব আলী কালা মিয়া, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি সভাপতি প্রদীপ কুমার দেব, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল বিশ্বাস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, তাঁতীলীগের সভাপতি শেখ তরিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন