editor
প্রকাশিত: 1:58 PM, October 24, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজনে পুজোর উৎসব। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এ বছর উপজেলার ৬ টি ইউনিয়নে ২৩-টি মন্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে মধ্যে রাত পর্যন্ত সারীঘাট,গাতিগ্রাম,সুরুখেল,লালাখাল চা বাগান,চিকনাগুল শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির,খান চা বাগান ও হাবিব নগর চা বাগান ও সেনাপতি টিলা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে দর্শনার্থী-দুর্গাপূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন পুজা মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, সকলকে ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া আওয়ামী লীগ সরকারের কাজ। সরকার তা দিয়ে আসছে এবং আগামীতেও দিবে। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করবেন।
এসময়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশাহ মিয়া, যুবলীগের সদস্য কামরান হোসেন, চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল অধুদ, আব্দুস শহিদ, আবু আহুরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন